Header Ads

চাঁদপুরে দাঁড় করিয়ে রাখা তিনটি বাসে আগুন, কারণ অনুসন্ধান চলছে

 


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দাঁড় করিয়ে রাখা তিনটি বাস আগুনে পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মুন্সীরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ওই তিনটি বাস মুন্সীরহাট বাসস্ট্যান্ড এলাকায় পার্ক করে রাখা হয়েছিল। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে হঠাৎ করে ওই তিনটি বাসে প্রায় একই সময়ে আগুন লাগে। এতে অল্প সময়েই বাসগুলো পুড়ে যায়। এ সময় বাসে কেউ ছিল না। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পার্থ সরকার বলেন, বাস পুড়ে যাওয়ার কারণ এখনো জানা যায়নি। কারণ অনুসন্ধান চলছে। এটি স্বাভাবিক অগ্নিকাণ্ড না শত্রুতার জেরে অগ্নিসংযোগের ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি।


বাসগুলোর মালিক মো. কামাল শেখ বলেন, কীভাবে ও কেন এ ঘটনা ঘটেছে, তা বুঝতে পারছেন না তিনি। বাসগুলো পুড়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

No comments

Powered by Blogger.