Header Ads

টি–টুয়েন্টি বিশ্বকাপে অ্যালেনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, ফাইনালে নিউজিল্যান্ড

 

অ্যালেন স্পেশাল

ফিন অ্যালেন পারলেন। আসলেই পারতেই হতো। নইলে এমন একটা ইনিংসের সমাপ্তি ঠিকঠাকভাবে হতো না।

নিউজিল্যান্ডকে ফাইনালে তুলতে রান লাগত ১, তখন অ্যালেনের সেঞ্চুরিতে লাগে ৪ রান। ইয়ানসেনের বলে চার মেরে সেঞ্চুরি করেছেন এই ওপেনার। মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করেছেন তিনি, যা টি–টুয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস গেইলের, ৪৭ বলে ২০১৬ সালে সেঞ্চুরি করেছিলেন তিনি।

অ্যালেনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ১৭০ রানের দেওয়া লক্ষ্য ১২.৫ ওভারেই তাড়া করেছে নিউজিল্যান্ড। ৫৮ রান করেছেন সাইফার্ট।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৯/৮ (ইয়ানসেন ৫৫*, ব্রেভিস ৩৪, স্টাবস ২৯; হেনরি ২/৩৪, রবীন্দ্র ২/২৯, কোল ম্যাকনকি ২/৯)

নিউজিল্যান্ড: ১২.৫ ওভারে ১৭৩/১ (অ্যালেন ১০০*, সাইফার্ট ৫৮; রাবাদা ১/২৮)

ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী

ম্যাচসেরা: ফিন অ্যালেন

No comments

Powered by Blogger.